1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

শিবচরে বেইলী ব্রিজ বাজারে প্রতারণার অভিযোগে নারী আটক

হৃদয় মৃধা
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে
মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরেরচর বেইলী ব্রিজ বাজারে দীর্ঘদিন ধরে মিথ্যা পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে মালামাল নেওয়া এবং টাকা পরিশোধ না করার অভিযোগে শিউলী আক্তার (৩৬) নামে এক নারীকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার সকালে এ ঘটনা ঘটে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, শিউলী আক্তার দীর্ঘদিন ধরে প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বাকিতে সংগ্রহ করতেন। তিনি নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়ে পরিচিত করে বলতেন, “আমার আরও কিছু বাজার লাগবে, এখন দিন—পরে আমার বাসায় গিয়ে টাকা নিয়ে যাবেন।” কিন্তু পরে তিনি কোনো টাকা পরিশোধ করতেন না।
ব্যবসায়ীরা আরও জানান, ওই নারী প্রতিবারই মিথ্যা ঠিকানা ও পরিচয় দিয়ে সবার বিশ্বাস অর্জন করার চেষ্টা করতেন। এভাবে প্রতারণার শিকার হয়েছেন একাধিক বাজারের বহু ব্যবসায়ী।
সোমবার সকালে বেইলী ব্রিজ বাজারে একইভাবে প্রতারণা করতে গিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
বেইলী ব্রিজ বাজারের একাধিক ব্যবসায়ী জানান, এ ধরনের প্রতারকদের কঠোর শাস্তি হওয়া দরকার, যাতে কেউ ভবিষ্যতে এমন প্রতারণার সাহস না পায়। তারা শিউলী আক্তারের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
শিবচর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযোগের ভিত্তিতে এক নারীকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com