1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

নড়াইলে ফসলের জমিথেকে মানুষের কঙ্কাল ও অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার

খশরুল আলম পলাশ
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা-কোলা এলাকার তিল ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের একটি মানুষের কঙ্কাল, মাথার খুলি, মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও নারীর পোশাক উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
জানাগেছে সোমবার (২৩ জুন) দুপুরে স্থানীয় কৃষকরা একটি তিল ক্ষেতের পাশ দিয়ে যাবার সময় ক্ষেতের ভিতরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কঙ্কালসহ মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও নারীর পোশাক দেখতে পায়। সংবাদ শুনে গ্রামবাসী আতঙ্কিত হয়ে স্থানীয় পুলিশকে খবর দিলে তারা এসে নর কঙ্কাল সহ বেশ কিছু আলামত উদ্ধার করে। তবে কঙ্কালটির পরিচয় বা অন্য কোনো তথ্য এখনো জানা সম্ভব না হলেও কঙ্কালের পাশে থাকা নারীর পোশাক দেখে প্রাথমিক ভাবে এটিকে কোনো নারীর বলেই ধারণা করা হচ্ছে।
ফসলের জমিতে মানুষের কঙ্কাল সহ বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ পাওয়া যাওয়ায় এলাকায় ব্যাবক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত সাপেক্ষে পুলিশ অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলে জানিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com