1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

মোংলায় দুর্বৃত্তদের গুলিতে বন্দর কর্মচারী আহত

মারুফ বাবু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে
মোংলায় বন্দর এলাকায় দুর্বৃত্তের গুলিতে মোংলা বন্দর কর্তৃপক্ষের ওয়‍্যারলেস অপারেটর ও মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ)’র এডহক কমিটির সদস্য এস, এম, আসিফ নাঈম আহত হয়েছে। সোমবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা বন্দর বিপনী মার্কেটে এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আসিফ নাইম জানান, বন্দর এলাকার সিবিএ ভবন থেকে চা খাওয়ার উদ্দেশ্যে বন্দর বিপনি বিতান এর সামনে পৌছালে ২জন অজ্ঞাত ব্যক্তি গতিরোধ করে বাম পায়ের রানে গুলি করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার বাম পায়ের উরু থেকে গুলি বের করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান জানান, এ ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি সহ পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশী তদন্ত চলমান রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com