1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

দুর্নীতির অভিযোগে পিরোজপুর নির্বাচন অফিসে দুদকের অভিযান : তদন্তের স্বার্থে নথিপত্র সংগ্রহ

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে
‎পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নানা অনিয়ম, গ্রাহকদের হয়রানি ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 সোমবার (২৩ জুন) বেলা ১২টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চলমান থাকে অভিযান। এ সময় অভিযোগ পর্যালোচনার জন্য নির্বাচন অফিসের নথিপত্র সংগ্রহ করে দুদক।
‎অভিযানে ০৩ সদস্য বিশিষ্ট দুদক টিমের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জাকির হোসেন।
‎দুদক সূত্রে জানা যায়, গ্রাহকদের সেবা প্রদানে অনিয়ম ও সেবা প্রদানের জন্য অতিরিক্ত অর্থ আদায়সহ বেশ কিছু অভিযোগের ভিত্তিতে পিরোজপুর জেলা নির্বাচন অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত পিরোজপুর জেলা কার্যালয়। এ সময় গ্রাহকদের করা অভিযোগের পর্যালোচনা করার জন্য নির্বাচন অফিস থেকে নথি পত্র সংগ্রহ করা হয়। এছাড়া এ সময় নির্বাচন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক টিম।
‎অভিযানের বিষয়ে পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো: আবদুল মান্নান বলেন, দুদকের একটি টিম দুপুরে আমাদের এখানে আসেন। এ সময় তারা আমাদের এখানকার কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছেন। তবে কোন অনিয়ম তারা পাননি।
‎এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জাকির হোসেন বলেন, গ্রাহকদের কিছু অভিযোগের ভিত্তিতে আমরা আজ জেলা নির্বাচন কর্মকর্তার অফিসে একটি অভিযান পরিচালনা করেছি। গ্রাকদের অভিযোগ পর্যালোচনার জন্য সেখান থেকে কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে। নথিপত্র পর্যালোচনা করে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com