1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

নন্দীগ্রামে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গৃহবধূকে ধর্ষণর চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি শাকিব হোসেন (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযুক্ত শাকিব হোসেন উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের সামছুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী সুত্রে জানা যায়, গৃহবধূর ছেলে চাকরির সুবাদে স্ত্রী কে নিয়ে বাহিরে থাকে। একমাত্র মেয়েরও বিবাহ হইছে। গত (শুক্রবার) ১৩জুন স্বামী হাটবাজারে কাঁচামাল (সবজির) ব্যাবসা করার সুবাদে রাত সাড়ে তিনটার দিকে বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার পর বাড়িতে একা ঘুমিয়ে পড়েন তিনি। এ সময় আসামি শাকিব হোসেন টিনের তৈরি জানালার পেরেক উপরে ফেলে গৃহবধূর ঘরে প্রবেশ করে।
সে জোরপূর্বক গৃহবধূকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূর চিৎকারে শাকিব হোসেন দ্রুত তাকে ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নন্দীগ্রাম থানায় শাকিব হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০২০) এর ৯(৪)(খ) ধারায় রুজু করা হয়।
নন্দীগ্রান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, (সোমবার) ২৩ জুন আসামি শাকিব হোসেনকে রাত্রি সাড়ে এগারোটায় গ্রেফতার করে, আজ বিজ্ঞ আদালতে চালান প্রদান করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com