1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

ঠাকুরগাঁওয়ে মিনি ও পাগলু সংঘর্ষের দুর্ঘটনায় বাবা মেয়ের মৃত্যু

মোঃ সায়েদ আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪৩৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ভিআইপি বাস ও সিএনজি সংঘর্ষে আশরাফুল ইসলাম (৫০) ও রাবিয়াতুল (১৫) নামে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে ভূল্লী ধানার খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ নিহত আশরাফুল ইসলাম সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খলিসাকুড়ি গ্রামের আবু মোহাম্মদের সন্তান৷ রাবিয়াতুল খোঁশবাজার মাদ্রাসায় নবম শ্রেণির শিক্ষার্থী। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবার সিএনজিতে মাদ্রাসায় অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে যাচ্ছিলেন মেয়ে৷ পেছন থেকে একটি বাস এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা-মেয়ের মৃত্যু হয়৷ বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার সাইডে চলে যায়। এ ঘটনায় বাসযাত্রী বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। বোদা হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com