1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

খাগড়াছড়ির রামগড়ে বাস খাদে, আহত ৯

হাসিবুর রহমান হাসিব
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির রামগড় উপজেলায় যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের মাহবুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের বাসটি মাহবুবনগর এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আহত যাত্রী মো. ইব্রাহিম বলেন, “চালক শুরু থেকেই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। মুন্সিগঞ্জে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলেও আমাদের সতর্কতা চালকের কানে পৌঁছায়নি।” দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অভিযান সম্পন্ন করে। আহতদের জালিয়াপাড়া বিজিবি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করি।” পাহাড়ি সড়কে অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতা এমন দুর্ঘটনার প্রধান কারণ বলে জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ ও যানবাহনের রুটিন চেকের দাবি জানিয়েছেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com