1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

রানীশংকৈলে ট্রাকে পিষ্ট হয়ে এক ছাত্রের মৃত্যু

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গরুভর্তি ট্রাকের চাপায় এক বাইসাইকেল আরোহী হৃদয় আলী (১৭) নামের দশম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুন) রাতে পৌর শহরের বড় ব্রিজের উপর ট্রাকের ধাক্কা লেগে চাকায় পিষ্ট হয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় উপজেলার খঞ্জনা গ্রামের মকসেদুল ওরফে মোশাররফ এর প্রথম ছেলে। তিনি রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, এইদিন রাতে হৃদয় আলী বাইসাইকেলযোগে পৌর শহর থেকে বাড়ি ফেরার পথে বড় ব্রীজ পার হওয়ার সময় হরিপুর থেকে ছেড়ে আসা গরুভর্তি একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২৪-০৬২০) পীরগঞ্জ যাওয়ার সময় ধাক্কায় তিনি রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানা পুলিশের হস্তান্তর করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা.আরশেদুল হক জানান, ঘাতক ট্রাকটিকে আটক করে থানার হেফাজতে নেয়া হয়েছে এবং এ বিষয়ে নিহত পরিবারের কোনো অভিযোগ নেই।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com