1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

সুনামগঞ্জ পৌর শহরে ট্রাফিক পয়েন্টে ফুটপাত দখল নিয়ে দুই পক্ষের মারামারি আহত ৩

শফিকুল বারি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টে শহীদ  মিনারের সামনে সড়কের ফুটপাত দখল নিয়ে (২৭জুন) শুক্রবার বিকেলে মারামারিতে ৩ জন চুরিকাহত হয়ে গুরুতর আহত হয়েছে। আহত ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন শহীদ মিনারের সামনে ফুটপাতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন মুক্তিযুদ্ধার সন্তান সুহেল ও রুহেল নামের দুই সহোদর। কিছুদিন ধরে সুহেল ও রুহেলের অনুপস্থিতিতে ফুটপাত দখল করে ফলের ব্যবসা করছিলেন আল আমিন নামের একজন। এ নিয়ে আল আমিনের সাথে সুহেল -রুহেলের ফুটপাতের বসার জায়গা নিয়ে কথা কাটাকাটি  হয়  বৃহস্পতিবার রাতে। এর জেরে শুক্রবার বিকেলে ট্রাফিক পয়েন্টে আল আমিনের দুই ভাই ঈসমাইল ও বিল্লালের সাথে সুহেলের মারামারি হয়। এক পর্যায়ে দুই পক্ষ চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। পরে আশপাশের মানুষ তাদেরকে নিবৃত্ত করে সদর হাসপাতালে প্রেরণ করে। পরে তাদের ২ জনকে সিলেটে পাঠানো হয়। এর মধ্যে ইসমাইলের অবস্থা গুরুতর।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, খবর পাওয়ার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষের লোক আহত অবস্থায় সিলেটে চিকিৎসাধীন। আমরা সিলেটের ওসমানী হাসপাতালে আহতদের খোঁজ খবর রাখছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com