1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

কুমিল্লায় অপহরণ হওয়া রাসেল(০৭) জামালপুরে উদ্ধার, দুই অপহরণকারী আটক

এস আলম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া মোড়ে কুমিল্লায় অপহরণ হওয়া শিশু রাসেলকে উদ্ধার করে কুমিল্লার মনোহরগন্জ থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে উদ্ধার করা হয়।
জানা যায়, কুমিল্লার মনোহরগঞ্জের রাসেল (০৭) নামে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থী গত ২১-০৬-২০২৫ ইং তারিখ নিখোঁজ হয়। রাসেলের বাবা মনোহরগঞ্জ থানায় অপহরণের মামলা দায়ের করলে, কুমিল্লার পুলিশ সুপার নাসির উদ্দিন এর দিক নির্দেশনায় পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান শুরু হয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় তারা জামালপুরে রয়েছেন। অপহরণকারীরা বিভিন্ন সময়ে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে মুঠোফোনের মাধ্যমে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। সেই মুঠোফোনের নাম্বার ধরে পুলিশ ও র্যাব তথ্যপ্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে নিশ্চিত হয় যে তারা জামালপুরে অবস্থান করছে। সেই সূত্র ধরে ২৮-০৬-২০২৫ ইং তারিখ রাত্রি আনুমানিক ৮ টায় ছোনটিয়া মোড়ে রাস্তায় চলাচলের সময় রাসেলকে উদ্ধার করে।,এসময় অপহরণকারী দুই জনকে আটক করে। তারা হলেন,মনোহরগঞ্জ থানার( ১)ইমরান হোসেন পিতা দুলাল মিয়া ও জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গান্ধাইল গ্রামের মোঃ সোহেল মিয়া পিতা মৃত ইসমাইল হোসেনকে হাতে নাতে আটক করে।
উক্ত উদ্ধার অভিযানে পরিচালনায় ছিলেন, মনোহরগঞ্জ থানার এস আই বশির আহমেদ, এসআই মাসুদ, এস আই ওয়াদুদ, এস আই মোশারফ, এস আই জালাল উদ্দিন এস আই শফিক এএস আই সুফিয়ান সহ জামালপুর নারায়ণপুর তদন্ত কেন্দ্রের আইসি মফিজুল ইসলাম ও বিট অফিসার এস আই গোপাল বাবু উদ্ধার অভিযান সম্পন্ন করে আসামিদের জামালপুর সদর থানায় পাঠিয়ে দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com