1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

মুন্সীগঞ্জ গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

অহিদুল ইসলাম (মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি বাস স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। রোববার ২৯ জুন দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বালুয়াকান্দি বাস স্ট্যান্ড এই ঘটনা ঘটে।নিহতের নাম জয়নাল মিস্ত্রি ৬৫। সে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের মৃত কালু মিস্ত্রির ছেলে বলে জানা যায়।ঘটনার কতক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, রোববার দুপুর সাড়ে বারোটার দিকে বালুয়াকান্দি বাস স্ট্যান্ড এলাকা দিয়ে রাস্তা পারাপার হবার সময় ঢাকা থেকে কুমিল্লাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় বাসিন্দা খোকন বলেন, ‘ এয়ারপোর্ট থেকে যাত্রী নিয়ে দুটি মাইক্রোবাস কুমিল্লার দিকে যাচ্ছিল। মাইক্রোবাস দুটি ওভার স্পিডে চলছিল। জয়নাল মিস্ত্রি রাস্তার পার হওয়ার সময় একটি মাইক্রোবাস থাকে ধাক্কা দেয়। পিছনে থাকা আরেকটি মাইক্রোবাস ঘাতক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। আমার ধারণা মাইক্রোবাস দুটি যাত্রাপথে প্রতিযোগিতা করছিল। অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে’।বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন,এরকম একটি খবর আমিও পেয়েছি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com