1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

উজিরপুরে প্রতিবন্ধী নারীকে পিটিয়ে যখম

Barazzak bapary
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে
বরিশাল জেলার উজিরপুর উপজেলার উত্তর মালিকান্দা গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক শ্রবণ প্রতিবন্ধী নারীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহত ও পরিবার সুত্রে জানা যায় উপজেলার বড়াকোঠা ইউনিয়নের উত্তর মালিকান্দা গ্রামের মোঃ শাহে আলম বেপারীর স্ত্রী প্রতিবন্ধী রেনু  বেগম(৫৮) কে গত ২৬ জুন  বিকেল ৫ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের খালেক বেপারীর ছেলে আল আমিন বেপারী ও তার স্ত্রী রিয়া বেগম(সোনিয়া) মিলে পরিকল্পিত ভাবে হামলা চালায়। এসময় ডাকচিৎকার করলে স্থানীয়রা প্রতিবন্ধী রেনু বেগমকে প্রথমে স্থানীয় ভাবে চিকিৎসা করায় এবং তাহার ছেলে বরিশাল থেকে এসে  উজিরপুর হাসপাতালে ভর্তি করে। প্রতিপক্ষের হামলায় রেনু বেগমের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। এ ব্যাপারে  থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com