1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

গোপালগঞ্জে ভ্যান চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত অর্ধশতাধিক ব্যাক্তি

রিপন বালা
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বোড়ামী ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামে ভ্যান চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে নারী অর্ধশতাধিক ব্যাক্তি আহত হয়।এদের মধ্যে ৫৬ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: সাজেদুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেনন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: সাজেদুর রহমান জানান, গত কয়েকদিন আগে সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের লিটন মেম্বারের সমর্থক সাজিদ ও একই গ্রামের রেফায়েত ডাক্তারের সমর্থক ইব্রাহিম শেখের ভ্যান চুরি করে নিয়ে যায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা শুরু হলে সালিশ-বৈঠকের ডাক দেওয়া হয়।এ নিয়ে ২৯ জনু রবিবার সকালে লিটন মেম্বারের বাড়িতে সালিশ-বৈঠক বসে। সেখানে বসেই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে এবং এর জের ধরেই দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র -সত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পরে। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মারাত্মক আহত আহত ৫৬ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মারাত্মক আহতদের মধ্যে :রকি মোল্লা (২১)জুয়েল শেখ(৪৫)বাচ্চু(৫৫)জয় মোল্লা (১৯)রাজিব (২৫)হেলাল শেখ(৪২)রহমতুল্লাহ (১৮)বেলাল শেখ (২৭)তাহের শেখ(৬৫)মিশু শেখ(২৪)দ্বীন ইসলাম (১৮) সহ ৫৬ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো:সাজেদুর রহমান জানান, অপ্রীতিকর এ ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো পক্ষই এখনো থানায় লিখিত কোনো অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com