1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ! কোস্ট গার্ডের অভিযানে বনদস্যুদের জিম্মি দশা থেকে ৬ জেলে উদ্ধার ​কলারোয়ার চেড়াঘাটে হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের জুতা ও ঝাড়ু দিয়ে পিটালো সভাপতি!

কেন্দুয়ায় প্রযুক্তি ব্যবহারে পুলিশের সফল অভিযান, ট্রাক্টরসহ দুই চোর গ্রেপ্তার

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চুরি হওয়া একটি স্বরাজ ব্র্যান্ডের ট্রাক্টর প্রযুক্তির সহায়তায় উদ্ধার করেছে পুলিশ। অভিযানে চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
২৯ জুন ২০২৫ তারিখে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ জাহিদ হাসান রানা সঙ্গীয় কনস্টেবল রতন মিয়া, মেহেদী হাসান ও কামরুল হাসানকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চোরচক্রের অবস্থান সনাক্ত করে কিশোরগঞ্জ জেলার সদর থানা এবং ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিজুরা এলাকায় একযোগে অভিযান চালানো হয়।
অভিযানে আনুমানিক ৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি চুরি যাওয়া স্বরাজ ট্রাক্টর উদ্ধার করা হয় এবং দুজন চোরকে হাতে-নাতে আটক করা হয়।
এ ঘটনায় কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর ৩৬(০৬)২৫।
পুলিশ জানায়, চুরির পরপরই তদন্ত কার্যক্রম শুরু হয়। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযানের কৌশল নির্ধারণ করা হয় এবং সফলভাবে চোরচক্রের অবস্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়।
এদিকে ট্রাক্টর উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ভুক্তভোগী মালিক ও এলাকাবাসী কেন্দুয়া থানা পুলিশের ত্বরিত পদক্ষেপের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ওসি মিজানুর রহমান বলেন, “চুরি-ছিনতাইসহ সকল অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে কেউ কোনো অপরাধ সংশ্লিষ্ট তথ্য পেলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানাচ্ছি।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com