1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

বগুড়া শিবগঞ্জের মেসার্স রজীব এন্ড ব্রাদার্স অটো রাইস মিলের ৫০ হাজার টাকা জরিমানা

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে
উর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার-তদারকিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ রবিবার বগুড়া শিবগঞ্জের বুড়িগঞ্জে মেসার্স রজীব এন্ড ব্রাদার্স অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।গত সপ্তাহে বগুড়ায় চালের বাজার খ্যাত গোদারপাড়া এবং উপশহরের কয়েকটি দোকানে তদারকি কালে দেখা যায় কয়েকটি প্রতিষ্ঠান অল্প কিছুদিন সময়ের মধ্যেই চালের বস্তা প্রতি মূল্য ১৫০- ২০০ টাকা বৃদ্ধি করেছেন। এই বিষয়টি তদারকি করতে আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক,খাদ্য পরিদর্শক ও সাধারণ সম্পাদক ক্যাবের সহযোগিতায় মেসার্স রজিব এন্ড ব্রাদার্স অটো রাইস মিলে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা কালে দেখা যায় উক্ত প্রতিষ্ঠানটি দুই মাস আগের ধান থেকে তৈরি চাল এখনো অব্দি গুদামজাত করে রেখেছে।  যা পূর্বের ক্রয় কৃত ধানের মূল্য অনুযায়ী বিক্রয় করার কথা। এছাড়াও দুই মাস পূর্বের উৎপাদিত চাল বর্তমান উৎপাদনের তারিখ ব্যবহার করাও ভোক্তা অধিকার আইনবিরোধী।এ সকল অপরাধে উক্ত প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা এবং ধানের ক্রয় মূল্য অনুযায়ী চাল বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশের একটি টিম।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com