1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ! কোস্ট গার্ডের অভিযানে বনদস্যুদের জিম্মি দশা থেকে ৬ জেলে উদ্ধার ​কলারোয়ার চেড়াঘাটে হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের জুতা ও ঝাড়ু দিয়ে পিটালো সভাপতি!

শাজাহানপুরে গরু চোর গ্রেপ্তার

আব্দুর রহিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
বগুড়ার শাজাহানপুরে চুরি যাওয়া গরু উদ্ধার করেছে থানা পুলিশ। একই সঙ্গে গরু চুরির সঙ্গে জড়িত চোর সোজেল (৩২) কে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার আমরুল ফুলকোর্ট মধ্যপাড়া গ্রামের মো. আজাদুল রহমানের ছেলে।
মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে বগুড়া জেলার ধুনট উপজেলার শৈলমারী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুন দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলার নগর আমরুল উত্তরপাড়া গ্রামের মো. আব্দুস সাত্তার (৬৫) তার ৩টি গরু স্থানীয় মো. রফিকুল ইসলামের (৫৬) পরিত্যক্ত ভূট্টার ক্ষেতে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখে বাড়ি ফেরেন। দুপুর আনুমানিক ১টার দিকে গরু আনতে গিয়ে তিনি দেখতে পান তার একটি কালো রঙের গাভী চুরি হয়ে গেছে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত গরুর মালিক শাজাহানপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযানে নামে।
শাজাহানপুর থানার এসআই (নিঃ) মো. মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে ধুনট উপজেলার শৈলমারী গ্রাম থেকে গরু চোর মো. সোহেল (৩২)কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া গাভীটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “চুরি যাওয়া গরু উদ্ধার এবং জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com