1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ! কোস্ট গার্ডের অভিযানে বনদস্যুদের জিম্মি দশা থেকে ৬ জেলে উদ্ধার ​কলারোয়ার চেড়াঘাটে হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের জুতা ও ঝাড়ু দিয়ে পিটালো সভাপতি!

রানীশংকৈলে পরিত্যক্ত জেলখানায় ১ জনকে ছুরি আঘাত করে হত্যার চেষ্টা

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৪৭৬ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলার পিছনে পরিত্যক্ত  পুরাতন জেলখানায় ছিনতাই ও ছুরি আঘাত মারপিটের অভিযোগে থানায় এজাহার দায়ের করেছেন এক ভুক্তভোগী পরিবার। আজ বিকেলে রাণীশংকৈল উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন জেল খানা এলাকায়  এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী  পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন বিকালে ঐ এলাকার আব্দুল হালিমের ছেলে ইমরান আলী বাড়ি ফেরার সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে পথরোধ করে পরিত্যক্ত জেলখানার ভিতরে নিয়ে যায় এসময় তার হাতে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা- সহ  তার মাথার বাম সাইডে ছুরিকাঘাত ও শ্বাসরোধ হত্যার চেষ্টা করে,  স্থানীয় লোকজন  তার বাবা আব্দুল হালিমকে খবর দিলে ঘটনাস্থলে আসে তাকেও সন্ত্রাসীরা লাঠির আঘাত করে এবং মারাত্ম্যক ভাবে জখম করে। পরে স্থানীয়রা আহত ইমরান ও তার বাবা আব্দুল হালিমকে  উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যান। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ইমরানকে দিনাজপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে রাণীশংকৈল থানায়  ঐ এলাকার মাসুদ রানা ওরফে নিশান,  আব্দুল্লাহ, আল আমিন, স্বাধীন, বক্কর কসাই, ও ওমর ফারুকে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করা হয়।
এ বিষয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে তদন্তের  ভিত্তিতে মামলা রুজু করা হবে। দোষীদের সনাক্তে অভিযান চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com