1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ

হাসান আলী
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৪৬৩ বার পড়া হয়েছে
পবিত্র আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে, স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার।
আজ রোববার সকালে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
তিনি জানান, পবিত্র আশুরা উপলক্ষে আজ রবিবার সকাল থেকে এই বন্দরে ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্দরের কার্যক্রমও বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার (৭ জুন) সকাল থেকে আবারো বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি- রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বলেন, পবিত্র আশুরা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও এই পথে দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com