1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

টাইগারদের কোচ হতে আবেদন করলেন স্টুয়ার্ট ল-শন টেইট

ওমর ফারুক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় দলের কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলো বিসিবি। পেস বোলিং কোচ, ব্যাটিং কোচের সাথে ছিল আরো কিছু পদ। আর এই ব্যাটিং পদের জন্য আবেদন করেছেন বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল। বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের একাধিক কোচের পদ শুন্য আছে। সেই পদ পূরণের জন্য নাম জমা দিয়েছেন অনেকেই।

বিষয়টি নিশ্চিত করেছেন ল নিজেই। জানিয়েছেন আগামীকালই তিনি ইন্টারভিউ দিবেন। এমনকি আশাবাদীও তিনি। এছাড়া এই ব্যাটিং পদের জন্য আবেদন করেছেন টাইগারদের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক তুষার ইমরান বর্তমানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ। এর আগে গত বিপিএলে ছিলেন সিলেটের কোচ হয়ে। তার অধীনে দেশীয় তরুণদের উত্থানটাও বেশ চোখে পড়ার মতোই।

স্টুয়ার্ট ল এর আগেই বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১২ সালে তার অধীনেই এশিয়া কাপের ফাইনাল খেলেছিল টাইগাররা। সেবার পাকিস্তানের কাছে ২ রানে হারতে হলেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে ছিল বাংলাদেশ। এছাড়া গত বছরের শেষদিকে ল এর অধীনেই যুব এশিয়া কাপ জয় করেছিল বাংলাদেশ।

এদিকে জানা গেছে পেস বোলিং কোচ পদে আবেদন করেছেন শন টেইট। সাবেক অস্ট্রেলিয়ার এই তারকা পেসারও হতে চান তানকিনদের কোচ। এর আগে পাকিস্তান এবং আফগানিস্তানের হয়ে কোচিং করিয়েছেন সাবেক এই অজি তারকা। এছাড়া সারাবিশ্বের ফ্র্যাঞ্চাইজ লিগেও বেশ কদর আছে সাবেক এই গতিতারকার। অভিজ্ঞতার বিচারে টেইট এই তালিকার বড় নাম।

এছাড়া এইচপির কলি করিমোরও আবেদন করেছেন কোচ হতে। বিশ্বকাপের পর অ্যালান ডোনাল্ড সরে গেলে ক্যারিবিয়ান এই ক্রিকেটার খন্ডকালীন সময়ের জন্য দেশের পেসারদের গুরু হয়ে ছিলেন।

এদিকে জাতীয় দলের প্রস্তাবে না বলে দিয়েছেন লংকান স্পিনিং গ্রেট রঙ্গনা হেরাথ। স্পিন কোচের পদটাও তাই আপাতত ফাঁকা। নতুন করে একজনকে খুব দ্রুতই দেখা যেতে পারে এই পদে। তবে, আগামীকালের ইন্টারভিউতে স্পিন কোচের বিষয়ে কোনো প্রকার ফয়সালা আসছে না তা একপ্রকার নিশ্চিত।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com