1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

পীরগাছায় পুকুরে বাস উল্টে নিহত 3, নিখোঁজ শিশু; আহত ১৫

Raisul Islam
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে
রংপুরের সুন্দরগঞ্জ থেকে বদরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস পীরগাছা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং তিন জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় একটি ছোট শিশু নিখোঁজ রয়েছে। বাসটির যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন বলে জানা গেছে।
গতকাল ৯ই জুলাই রাত আনুমানিক ১১টার দিকে পীরগাছা রোডের বেলতলী বাজারের পাশে পূর্ব পারুল বানিয়াপাড়া জামে মসজিদের সংলগ্ন পুকুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি অন্য একটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার ভাঙা অংশে চলে যায়। ওই অংশের নিচে নরম বালি থাকায় বাসের সামনের বাম চাকা স্লিপ করে পুকুরে পড়ে যায় এবং বাসটি উল্টে যায়।
খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা উল্টে যাওয়া বাসটিকে সোজা করতে সক্ষম হন। এরপর বাস ও পুকুরের আশেপাশে নিখোঁজ শিশুর সন্ধানে তল্লাশি চালানো হয়। তবে এখন পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীরা সবাই হিন্দু ধর্মাবলম্বী এবং তারা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। দুর্ঘটনার পরপরই বাসের চালক, হেলপার এবং সুপারভাইজার পালিয়ে গেছে।
ফায়ার সার্ভিস এবং পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করছেন এবং নিখোঁজ শিশুটিকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com