1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি

বগুড়া-নাটোর মহাসড়কে ভটভটি উল্টে চালক নিহত

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

বগুড়া-নাটোর মহাসড়কে ভটভটি উল্টে নন্দীগ্রামের নূরনবী (৪৫) নামের এক ভটভটি চালক নিহত হয়েছে। শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় বগুড়া-নাটোর মহাসড়কের জামাদারপুকুর তৈল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নূরনবী নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ভদ্রদীঘি গ্রামের আব্দুর রহিমের ছেলে। প্রাপ্ত তথ্য জানা যায়, বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মৎস্য আড়ৎ থেকে মাছ বিক্রয় করে বাড়িতে ফিরছিলেন নূরনবী, ভটভটি নিয়ে জামাদারপুকুর তৈল পাম্পের সামনে পৌছিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় নূরনবী। স্থানীয় জনগণ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র বলেন, জামাদারপুকুর এলাকায় ভটভটি উল্টে একজন আহত হওয়ার খবর শুনেছি। তবে আহত ব্যক্তিটা মারা গেছে কিনা এবিষয়ে মেডিকেল থেকে জানা যায় নাই।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com