1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকাকে উড়িয়ে শীর্ষে রংপুর

ওমর ফারুক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১১ বার পড়া হয়েছে
মিরপুর মানেই টস জেতা সাথে ম্যাচটাও জিতে নেয়া । একটি নয়, দুটি নয়, পরপর আট ম্যাচে একই কাণ্ড মিরপুর শের-ই-বাংলায়। আগে যারা টস জিতবে তারাই জিতবে ম্যাচ! এমন সমীকরণে বিপিএলে প্রথম চার দিনে আট ম্যাচের ফল বের হয়েছিল। সিলেট পর্ব শেষে বিপিএল আবারও ফিরেছে ঢাকায়। ফিরেই টস সমীকরণ পাল্টাল রংপুর রাইডার্স। এদিন দুর্দান্ত ঢাকার বিপক্ষে টস হারলেও রংপুর ম্যাচ জিতেছে হেসেখেলে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল ঢাকা। ব্যাটিংয়ে নেমে তাসকিন-শরিফুলদের ১৭৬ রানের লক্ষ্য দেয় সাকিব-মাহেদীরা। জবাব দিতে নেমে ১১৫ রানেই অলআউট হয় ঢাকা। এতে ৬০ রানের বড় জয় পেয়েছে রংপুর।এদিন রংপুরের হয়ে ওপেনার রনি তালুকদারের সঙ্গে ইনিংস গোড়াপত্তনে নামেন পাকিস্তানি বাবর আজম। ইনিংসের প্রথম তিন ওভার পর্যন্ত কিছুটা রক্ষণাত্মক খেললেও চতুর্থ ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন এই জুটি। ফলে দ্রুতই বাড়তে থাকে রংপুরের রানের গতি। পাওয়ার প্লে’তেই দলীয় ৫০ পেরিয়ে যায় নুরুল হাসান সোহানের দল।
এরপর আরেকটু আক্রমণাত্মক হওয়ার আভাস দিয়ে দলীয় ৬৭ রানে প্যাভিলিয়নে ফেরেন রনি। রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি। আরাফাত সানির বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ার আগে ৬ চার ও এক ছক্কায় ২৪ বলে ৩৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ওপেনার।
খানিকটা চমক দিয়েই তিনে ব্যাট করতে নামেন চলতি বিপিএলে রানখরায় থাকা সাকিব আল হাসান। বাবর আজমের সঙ্গে জুটি বেঁধে রংপুরের ইনিংস মেরামতের কাজ সারতে থাকেন। এদিন বিশ্বসেরা অলরাউন্ডারকে কিছুটা ক্ষুর্ধাতই মনে হচ্ছিল। যে কারণে ক্রিজে নেমে উইকেটে থিতু হওয়ার আগেই আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন সাকিব। সাকিব-বাবরের ব্যাটে ভর করে ১৩তম ওভারেই দলীয় ১০০ পার করে রংপুর।
এরপর ইনিংসের ১৫তম ওভারে বাবরকে প্যাভিলিয়নের পথ দেখান ঢাকার দলপতি মোসাদ্দেক। ঢাকার কাপ্তানের অফ-স্ট্যাম্পের বাইরের নিচু বল পুল করতে গিয়ে ডিপ-ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন বাবর। সেখানে সহজ ক্যাচ নেন গুলবাদিন। সাজঘরে ফেরার আগে ৪ বাউন্ডারিতে ৪৩ বলে ৪৭ রানের কার্যকরী এক ইনিংস খেলেন দ্য গ্রিন ম্যানদের সাবেক এই অধিনায়ক।
একই ওভারে সাকিবকেও ফেরান মোসাদ্দেক। ডিপ-মিড উইকেটে নাঈম শেখের হাতে ক্যাচ দিয় ফেরার আগে ৬ ছক্কা ও ১ চারে ২০ বলে ৩৪ রানের মারকাটারি এক ইনিংস খেলেন ২১ রানে জীবন পাওয়া সাকিব।এরপর ব্যাট করতে নেমে দ্রুতই ফিরেছেন আজমউল্লাহ ওমরজাই। ৭ বলে মাত্র ৩ রানে অভিষিক্ত সাব্বিরের কাছে কট অ্যান্ড বলড হয়ে ফিরেছেন তিনি।
এরপর বাকি কাজটা সারেন দলপতি সোহান ও আফগান মোহাম্মদ নবি জুটি। সোহানের ১০ বলে ১৬ আর নবি ১৬ বলে ২৯ রানের ক্যামিওতে এই পুঁজি পেয়েছে রংপুর।বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় দুর্দান্ত ঢাকা। ৫ বলে ১ রান করে আউট হন ওপেনার সাব্বির হোসেন। এদিন ব্যাটে আলো ছাড়াতে পারেনি পাকিস্তানি তরুণ ব্যাটার সাইম আইয়ুব। ৮ বলে ২ রান করে মাহেদীর দ্বিতীয় শিকার হন তিনি।
কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন আরেক ওপেনার নাঈম শেখ। ৯ বলে ২ রান করে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন অ্যালেক্স রোস। এরপর ৩১ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরেন নাঈম।এরপর শুরু হয় দুর্দান্ত ঢাকার উইকেট মিছিল। গুলবাদিন নাইব (১৩), মোসাদ্দেক হোসেন সৈকত (১) ও চতুরাঙ্গা ডি সিলভা ৮ রানের আউট হন। তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ইরফান শুক্কুর।
৮ বলে ১৫ রানের মারকুটে ইনিংস খেলেন তাসকিন। শেষ দিকে শরিফুল ইসলাম (০) এবং ইরফান শুক্কুর ২১ রানের আউট হলে ১২ বল হাতে থাকতেই ১১৫ রানে অলআউট হয় দুর্দান্ত ঢাকা। এতে ৬০ রানের বড় জয় পায় রংপুর।রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন সাকিব আল হাসান। এ ছাড়াও মাহেদী হাসান, সালমান ইরশাদ ও হাসান মাহমুদ দুটি করে উইকেট শিকার করেন
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com