1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
১০০ দিনে সমালোচনা, ওয়াকআউট কেমন ছিল বিরোধীদলের ভূমিকা একাধিক শিশুর মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী ভিজিএফ কার্ড না পেয়ে ইউপি চেয়ারম্যানকে হুমকি ছাত্রদল নেতার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক

রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজ হওয়া ৩ ঘন্টা পরে এক শিশুর মরদেহ উদ্ধার

Asif Khan
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার আগলা গ্রামের কচুরিপানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন দুই কিশোরীকে আটক করে পুলিশ। আরএমপির বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতের নাম মো. আবরার (৬)। সে ওই এলাকার ডা. শওকত শরীফের ছেলে। ডা. শওকত শরিফ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে দুই কিশোরী আবরারকে খেলতে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সাদিয়া ও নাদিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে আবরারকে কচুরিপানার ভেতরে পাওয়া যাবে বলে তারা জানায়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে কচুরিপানার ভেতর থেকে আবরারের লাশ উদ্ধার করে। বেলপুকুর থানার ওসি সুমন কাদেরী বলেন, শিশুর মরদেহ তার পরিবারকে দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com