1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা! সলঙ্গায় অভাবের সঙ্গে লড়াই করা এক যুবকের অনুপ্রেরণার গল্প মারা গেছেন সাবেক উপমন্ত্রী ​কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত, চিকিৎসা অবহেলার অভিযোগ

বগুড়া-৪ কাহালু নন্দিগ্রাম আসনের জামায়াতের প্রার্থী ঘোষণা

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে একটি দূর্নীতি মুক্ত, চাঁদাবাজমুক্ত দেশ উপহার দিবে। গত ৫৪ বছরে যারা দেশ শাসন করেছেন তারা জাতির ভাগ্যের উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে যেই নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে জামায়াতে ইসলামী সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চায়। আমরা জাতিকে একটি সুখি, সমৃদ্ধশালী, কল্যাণ রাস্ট্র উপহার দিতে চাই। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন। কিন্তু সরকার এখনো সবার জন্য সমতল ফিল্ড তৈরি করতে পারেনি। অনেক জেলার ডিসি, এসপিগণ একটি দলের এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছেন। অবিলম্বে এসব কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে। সারাদেশের প্রশাসন ঢেলে সাজাতে হবে। আগামী নির্বাচনে দেশের সকল ইসলামপন্থী দলের একটি বাক্স হবে ঘোষনা দিয়ে তিনি বলেন,  জোটবদ্ধ নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার জন্য জীবনবাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।
বুধবার বিকেলে বগুড়া-৪ আসনের দলীয় প্রার্থীর পরিচিতি উপলক্ষ্যে দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন। বগুড়া শহরের কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে আয়োজিত সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ড. মোস্তফা ফয়সাল পারভেজকে দলীয় নেতাকর্মিদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। আসন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল মমিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বগুড়া অঞ্চল জামায়াতের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম ও অধ্যাপক মাওলানা নজরুল ইসলাম। এছাড়া বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সাবেক অঅমির অধ্যাপক নাজিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তায়েব আলী মৃত্যু বরণ করায় সাবেক ছাত্রনেতা ড. মোস্তফা ফয়সাল পারভেজকে নতুন করে প্রার্থী মনোনয়ন দিয়েছে জামায়াত।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com