1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

বাগেরহাটে জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে মিছিল অনুষ্ঠিত

বাকি বিল্লাহ -বাগেরহাট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ০৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৯ জুলাই ঢাকাতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সমাবেশ সফল করতে বাগেরহাটে সদর উপজেলা ও বাগেরহাট পৌরসভা জামায়াতের যৌথ উদ্যোগে বাগেরহাটে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৬ জুলাই (বুধবার) বিকালে বাগেরহাট শহরের ট্রাফিক মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় দশানী ট্রাফিক মোড়ে এসে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ফেরদৌস আলীর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিল- সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের  কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মনজুরুল হক  রাহাদ।উক্ত মিছিলে মেহমান হিসাবে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক রেজাউল করিম,মাওলানা শাহিদুল আলম, বাগেরহাট পৌর জামায়াতের আমির মাওলানা শামীম আহসান, সদর উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা লিয়াকত আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ।মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ০৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণকে জাতীয় সমাবেশপ যোগদান করতে হবে।আগামীতে জামায়াত যে কোন মূল্যে ০৭ দফা দাবি বাস্তবায়ন করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে।যতক্ষণ পর্যন্ত সাত দফা দাবি বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ রাজপথ ছেড়ে দেওয়া যাবে না।ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদ মুক্ত এদেশে নতুন করে কেউ  ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com