1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকায় বিজিবি ঈদুল আজহার দিন যা করবেন, যা করবেন না ১০০ দিনে সমালোচনা, ওয়াকআউট কেমন ছিল বিরোধীদলের ভূমিকা একাধিক শিশুর মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী ভিজিএফ কার্ড না পেয়ে ইউপি চেয়ারম্যানকে হুমকি ছাত্রদল নেতার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

মোংলায় কোস্টগার্ড এবং পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ৪ জন আটক

মোঃ মহিম ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে
মোংলায় পৃথক অভিযানে ইয়াবা এবং গাজাসহ ৪ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড এবং পুলিশ। আটককৃতরা মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত।
শুক্রবার (১৮ জুলাই) রাতে মোংলা পৌর শহরসহ উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনী এই অভিযান চালান। এসময় কোস্ট গার্ডের অভিযানে পৌর শহরের পশ্চিম শেলাবুনিয়ার মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ আলী (৬৩) কে ২০০ পিস ইয়াবা, মোড়েলগঞ্জ উপজেলার প্রফুল্ল পোদ্দারের ছেলে ধলু পোদ্দার (৫২) কে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
অন্য দিকে মোংলা থানা পুলিশের অভিযানে মালগাজী গ্ৰামের ৪ নং ওয়ার্ডের মোঃ বাবুল হাওলাদারের ছেলে মোঃ জিহাদুল ইসলাম (২২) কে ২৫ গ্ৰাম গাঁজা এবং পৌর শহরের মাদ্রাসা রোডের সরোয়ার ভুঁইয়ার ছেলে মোঃ মানজারুল (২৫) কে গ্রেফতার করেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, উদ্ধারকৃত মাদক ও গ্রেফতার করা আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com