1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহার দিন যা করবেন, যা করবেন না ১০০ দিনে সমালোচনা, ওয়াকআউট কেমন ছিল বিরোধীদলের ভূমিকা একাধিক শিশুর মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী ভিজিএফ কার্ড না পেয়ে ইউপি চেয়ারম্যানকে হুমকি ছাত্রদল নেতার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব

চিরিরবন্দরে র্যাবের হাতে ৪৮০ পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতা আটক

আফছার আলী খান
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দরে ৪৮০ পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকে র্যাব ১৩ এর সিপিসি ২ টহলদল আটক করেছে।

থানা সুত্রে জানা গেছে গতকাল ১৯ জুলাই শনিবার দিবাগত রাত ১১ টায় র্যাব ১৩ এর নীলফামারী সিপিসি ২ এর একটি টহলদল রংপুর থেকে ৫০ কিলোমিটার ধাওয়া করে এনে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে ৪৮০ পিস ইয়াবা, ২ টি মোবাইল, ৩৬০ টাকাসহ তাদের আটক করে। আটককৃত হলো-আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমূহা গ্রামের শাহাপাড়ার ইউপি সদস্য নুরুল আমিনের ছেলে উপজেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান (২৬) ও সাতনালা ইউনিয়নের ফুলুপাড়ার নজরুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান সুমন (২৫)।
র্যাবের ডিএডি আব্দুস সামাদ বাদি হয়ে চিরিরবন্দর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ ওয়াদুদ আটকের সত্যতা স্বীকার করে বলেন, র্যাবের ডিএডি একটি এজাহার দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন। তাদের বিরুদ্ধে অন্য কোন মামলা আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com