1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

তিস্তায় রহস্য ঘনীভূত: সুন্দরগঞ্জে ফের অজ্ঞাত মরদেহ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী

আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪৭৬ বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জে ফের তিস্তা নদী থেকে উদ্ধার হলো অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। নদীর ঢেউ যেন আজকাল ভয়ংকর রহস্য বয়ে আনছে। রোববার (২০ জুলাই) বিকেলে হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ি এলাকায় নদীর তীরে মরদেহটি ভাসতে দেখা যায়।
স্থানীয় এক বাসিন্দা প্রথমে লাশটি দেখতে পান এবং বিষয়টি জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে। পরে চেয়ারম্যান খবর দেন থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত করে।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নদী পারাপারের সময় কোনোভাবে ডুবে তার মৃত্যু হতে পারে এবং তিস্তার প্রবল স্রোতে ভেসে এসে এখানে এসে ঠেকে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, “মরদেহটি আপাতত থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনার মাত্র চার দিন আগে, একই উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামে তিস্তা নদী থেকেই উদ্ধার করা হয়েছিল আরও একটি অর্ধগলিত মরদেহ। সে মৃতদেহটির হাত ও পায়ের কিছু অংশ বিচ্ছিন্ন অবস্থায় ছিল, যা ঘটনাকে আরও রহস্যজনক করে তোলে।
পরপর দুটি অজ্ঞাত মরদেহ উদ্ধারে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের প্রশ্ন—তিস্তায় আসলে কী ঘটছে? পুলিশ বলছে, দুটি ঘটনাই তদন্তাধীন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com