1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

রান বন্যার ম্যাচে তীরে এসে তরী ডোবাল ওয়েস্ট ইন্ডিজ

ওমর ফারুক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে
টেস্ট আর ওয়ানডের পর টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলতে নেমে ৭০ রানের বিস্ফোরক ইনিংস খেললেন ডেভিড ওয়ার্নার । সঙ্গে জশ ইংলিস ও টিম ডেভিডের ব্যাটিং তাণ্ডবে ২১৪ রানের পুজি পায় অস্ট্রেলিয়া । বিশাল লক্ষ্য তারা করতে নেমে শুরুতে ভয় ধরিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দারুণ লড়াই জমিয়ে তুলেছিল ওপেনিং জুটি। কিন্তু শুরুর ছন্দ হারিয়ে পরাজয়ের তিক্ত স্বাদ পেলো উইন্ডিজ। শুক্রবার হোবার্টে ১১ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো অস্ট্রেলিয়া।
হোবার্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ৪৮ বলে ৯৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার ওয়ার্নার ও জশ ইংলিশ। এরমধ্যে মাত্র ২২ বলে ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি ম্যাচে ২৫তম হাফ-সেঞ্চুরি করেন ওয়ার্নার।৫টি চার ও ১টি ছক্কায় ২৫ বলে ৩৯ রান করা ইংলিশকে বিদায় করে অষ্টম ওভারে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার।
মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে ১৫৯ রানে পঞ্চম উইকেট হারায় অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ ১৬, গ্লেন ম্যাক্সওয়েল ১০, মার্কাস স্টয়নিস ৯ রান করেন। ওয়ার্নার ১২টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৭০ রান করে আউট হন।ষষ্ঠ উইকেটে ২৩ বলে ৫০ রান তুলে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে ২১৩ রানের বড় সংগ্রহ এনে দেন টিম ডেভিড ও উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২০০ রানের কোটা র্স্পশ করলো অস্ট্রেলিয়া।
৪টি চার ও ২টি ছক্কায় ১৭ বলে অপরাজিত ৩৭ রান করেন ডেভিড। ১টি করে চার-ছক্কায় ১৪ বলে ওয়েড করেন ২১ রান। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ৩টি ও আলজারি জোসেফ ২টি উইকেট নেন।২১৪ রানের টার্গেটে ওয়েস্ট ইন্ডিজকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার ব্রান্ডন কিং ও জনসন চালর্স। ৬টি চার ও ১টি ছক্কায় ২৫ বলে ৪২ রান করা চার্লসকে আউট করে অস্ট্রেলিয়াকে প্রথম উইকেট উপহার দেন স্পিনার এডাম জাম্পা।টি-টোয়েন্টিতে নবম হাফ-সেঞ্চুরি তুলে ৫৩ রানে আউট হন কিং। পেসার মার্কাস স্টয়নিসের শিকার হবার আগে ৩৭ বলে ৭টি চার ও ১টি ছক্কা মারেন কিং।
১১তম ওভারে দলীয় ১০০ রানে দুই ওপেনারের বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬৩ রানে অষ্টম ব্যাটারকে হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এ পর্যায়ে ২ উইকেট হাতে নিয়ে শেষ ১৫ বলে ৫১ রানের দরকার পড়ে ওয়েস্ট ইন্ডিজের।এ অবস্থায় শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেছেন হোল্ডার। কিন্তু ৩টি চার ও ২টি ছক্কায় ১৫ বলে হোল্ডারের অপরাজিত ৩৪ রানেও হার এড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভার ৮ উইকেটে ২০২ রানের করে ক্যারিবীয়রা। অস্ট্রেলিয়ার জাম্পা ৩টি ও স্টয়নিস ২টি উইকেট নেন।১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ১১ ফেব্রুয়ারি অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে অস্ট্রেলিয়া।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com