1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

তৌহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে কুমিল্লার রোমাঞ্চকর জয়

ওমর ফারুক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৭ বার পড়া হয়েছে
বিপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় দেখায় রাজধানীর দলটিতে উড়িয়ে দিয়ে প্রতিশোধ নিলো বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে জয়ের অন্যতম নায়ক তৌহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ঢাকাকে ৪ চার উইকেটে হারিয়েছে কোচ সালাউদ্দিনের শিষ্যরা।
শুক্রবার (৯ জানুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে কুমিল্লাকে ১৭৬ রানের বড় লক্ষ্য দেয় দুর্দান্ত ঢাকা। জবাবে ব্যাটিংয়ে নেমে ১ বল এবং চার উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় লিটন-হৃদয়রা।বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় কুমিল্লা। ১৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। ৫ বলে ৮ রান করে শরিফুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে কাঁটা পড়লে, ৯ রান করে রান আউট হন উইল জ্যাক। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ইমরুল কায়েসও। ৩ বলে ১ রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটার।
কিন্তু চতুর্থ উইকেটে ডেভিড গেস্টকে সঙ্গে নিয়ে কুমিল্লা শিবিরে হাল ধরেন তাওহীদ হৃদয়। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথে ছুটতে থাকে কুমিল্লা। ৩২ বলে ফিফটি তুলে নেন হৃদয়। এরপর ফিফটির আক্ষেপ নিয়ে ৩৫ বলে ৩৪ রান করে গেস্ট আউট হলে রানের গতি কিছুটা থেকে যায় কুমিল্লার।রায়মোন রাইফার ৪ বলে ৬ রান আউট হলে, এক প্রান্ত আগলে রেখে বাউন্ডারি-ওভার বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন তাওহীদ হৃদয়। শেষ তিন ওভারে কুমিল্লার জয়ের জন্য দরকার ছিল ৩১ রান।
১৮তম ওভারে শরিফুলকে সামালকে দিয়ে ১৫ রান তুলে ম্যাচ নিয়ন্ত্রণে নেই হৃদয়। সেই সঙ্গে ৫৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন এই টাইগার ব্যাটার। শেষ পর্যন্ত তার ৫৭ বলে হার নামা ১০৮ রানের ইনিংসে ভর করে ১ বল এবং চার উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।দুর্দান্ত ঢাকার হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। এ ছাড়াও আরাফাত সানি ও ডি সিলভা একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে চতুরাঙ্গা ডি সিলভাকে সঙ্গে নিয়ে ভালো শুরু এনে দেন নাঈম শেখ। তবে ইনিংস বড় করতে পারেনি ডি সিলভা। ১৩ বলে ১৪ রান করে ক্যাচ আউট হন এই লঙ্কান ব্যাটার।তবে সাইফ হাসানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন নাঈম। ৩১ বলে নিজেরে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন সাইফ। ৩৯ বলে অর্ধশতক পূরণ করেন সাইফও।দুজনের ব্যাটিং নৈপুণ্যে বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকে রাজধানীর দলটি। ৪২ বলে ৫৭ রান করে সাজঘরে ফেরেন সাইফ হাসান। ম্যাথিউ ফোর্ডকে উড়িয়ে মারতে তি গিয়ে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার।
একই ওভারে আউট হন নাঈম শেখও। ফোর্ডকে উইকেটরক্ষক লিটনের মাথার উপর নিয়ে উড়িয়ে মারতে গিয়ে সরাসরি ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত করেন এই বাঁহাতি ব্যাটার। ৪৫ বলে ৬৪ রান করেন তিনি।এরপর ডাক আউট হন অ্যানড্র ম্যাককাথি। শেষ দিকে মেহরাবকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করেন অ্যালেক্স রোস। মেহরাবের ১২ রান এবং রোসের ১১ বলে ২১ রানের ক্যামিও ইনিংসে ভর করে ১৭৫ রানের বড় পুঁজি পায় দুর্দন্ত ঢাকা।কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তিন উইকেট শিকার করেন ম্যাথিউ ফোর্ড। এ ছাড়াও এক উইকেট শিকার করেন আলিস আল ইসলাম।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com