1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিক্ষোভের মধ্যেই মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ অর্থনৈতিক অনিয়মের কারণে দেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে: মির্জা ফখরুল আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জিয়ানগরে ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ: ভারতের সংসদে কালো পোশাকে বিরোধী জোটের প্রতিবাদ

রংপুর রাইডার্সে যোগ দিলেন তিন বিদেশি তারকা

ওমর ফারুক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৬ বার পড়া হয়েছে
সম্প্রতি বিপিএল থেকে বাবর আজম, আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি বিদায় নিয়েছেন। তাদের শূন্যস্থান পূরণে রংপুর রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন তিন বিদেশি তারকা ইমরান তাহির, রেজা হেনড্রিকস ও জেমস নিশাম।নিজেদের সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রংপুরের ফ্র্যাঞ্চাইজি। নিউজিল্যান্ডের অলরাউন্ডার নিশাম যোগ দিয়েছেন শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি)। আর আজ ঢাকায় পা রেখেছেন দুই প্রোটিয়া তারকা তাহির ও রেজা।

অভিজ্ঞ টাইগার অলরাউন্ডার নেতৃত্বের ভার কাঁধে না নিলেও চলতি বিপিএলে দারুণ ছন্দে আছে রংপুর রাইডার্স। ৭ ম্যাচে ৫ জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। রংপুরের ধারাবাহিক পারফরম্যান্সে বড় ভূমিকা ছিল বিদেশি তারকাদের।

বিশেষ করে ব্যাট হাতে পাকিস্তানের ব্যাটার বাবর আজমের ভূমিকা ছিল অনবদ্য। ৬ ম্যাচ খেলে ৫০.২০ গড়ে ২৫১ রান করে এখন পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আর অলরাউন্ডিং নৈপুণ্যে বেশ কিছু ম্যাচ জিতিয়েছেন দুই আফগান ওমরজাই ও নবি।

নিজ দেশের লিগ খেলতে মাঝপথে বিপিএল ছাড়তে হয়েছে বাবরকে। অন্যদিকে ওমরজাই ও নবির জাতীয় দলের দায়িত্ব পালন করতে রংপুর শিবির ছেড়েছেন।তাতে বিদেশি ক্রিকেটারের সংকটে পড়েছিল রংপুর। তবে শীর্ষস্থান ধরে রাখার মিশনে মাঠে নামার আগে শিবিরে তিন বিদেশি যোগ দেয়ায় স্বস্তি ফিরেছে তাদের।

শনিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে রাইডার্স। রংপুরের সমান ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে থাকায় তারা তিনে অবস্থান করছে। তবে এ ম্যাচ জিতলে তারা উঠে যাবে শীর্ষে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com