1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

নাগেশ্বরীতে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Jahid khan
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৪০৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় শ্রী জীবন কুমার চৌধুরী (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তাকে উপজেলার ভবানন্দের কুটি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জীবন কুমার চৌধুরী কালীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি মৃত জীতেন চন্দ্র চৌধুরীর ছেলে।
নাগেশ্বরী থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে থানায় এফআইআর নং-১৯, জিআর নং-১৩৫, তারিখ-২০ জুলাই ২০২৫ অনুযায়ী সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৮/৯/১০/১২/১৩ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
নাগেশ্বরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com