1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

ভারতকে উড়িয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া

ওমর ফারুক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

গেল বছরের নভেম্বরে নিজেদের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই অস্ট্রেলিয়ার কাছে হেরেই শিরোপা হাতছাড়া করেছিল ভারত । সিনিয়রদের সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছিল জুনিয়রদের সামনে।। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালেও মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ভারত। তবে এখানেও অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক ভাবে হারলো ভারত।

আজ রোববার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫৩ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয়রা অলআউট হয়ে গেছে ১৭৪ রানে। ফলে অসিরা জয় পেয়েছে ৭৯ রানের। এ নিয়ে মোট ৪ বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতলো হলুদজার্সিধারীরা।

অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং রানের জবাবে ব্যাট করতে নেমে এদিন বড় কোনো জুটি করতে পারেনি ভারত। ছোট ছোট জুটি করে ৭৭ বলে ৪৭ রানের ইনিংস খেলেছেন ওপেনার আদর্শ সিং। দলীয় ও ব্যক্তিগত ৩ রানে আরেক ওপেনার আর্শিন কুলকারনি আউট হয়ে গেলে মুশের খানের সঙ্গে ৬১ বলে ৩৭ রানের জুটি করেন সিং।

৩৩ বলে ২২ রান করে মুশের খান আউট হয়ে গেলে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ভারত। নবম উইকেটে নামান তিওয়ারিকে অপরপ্রান্তে দাঁড় করিয়ে ৫২ বলে ৪৬ রানের জুটি করে হারের ব্যবধান কমান অ্যারাভেলি অ্যাভানিশ। এটিই এই ম্যাচে ভারতের সর্বোচ্চ জুটি। ৪৬ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন অ্যাভিনিশ।

এর আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুর দিকে উইকেট হারালেও এরপর সতর্ক হয়েই খেলে অসিরা। ব্যাটিংয়ে নেমে ৮ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে যান ওপেনার স্যাম কন্টাস।দলীয় ১৬ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর আউট হয়ে গেলে অধিনায়ক হাগ ওয়েবগেনের সঙ্গে দ্বিতীয় উইকেটে জুটি করে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে হাঁটেন আরেক ওপেনার হ্যারি ডিক্সন।

২১তম ওভারে নামান তিওয়ারির আউটসাইডে দেওয়া লোভনীয় বলে ড্রাইভ করতে যান ওযেবগেন। ব্যাটের কানায় বল স্পর্শ করে পয়েন্ট অঞ্চলে ক্যাচ তুলে দেন তিনি। দারুণ সুযোগ পেয়ে তা লুপে নিতে ভুল করেননি ফিল্ডার মুশের খান। ফলে ৭৮ রানের দুর্দান্ত জুটি ভেঙে যায়। হাফসেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরতে হলো অসি অধিনায়ককে। ৬৬ বলে ৪৮ রান করেন ওয়েবগেন।৫৬ বলে ৪২ রান করে আউট হয়ে যান ডিক্সনও। এরপর হার্জাস সিংয়ের সঙ্গে চতুর্থ উইকেটে ৬৬ রানের দারুণ জুটি করেন উইকেটরক্ষক ব্যাটার রায়ান হিক্স। হার্জাস হাঁকান দুর্দান্ত ফিফটি। ৩ চার ৩ ছক্কার মারে ৬৫ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। ২৫ বলে ২০ রান করেন হিক্স।

শেষ দিকে ওলিভার পিকে খেলেন আরও একটি দুর্দান্ত ইনিংস। ৪৩ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন তিনি।ভারতের হয়ে ৩৮ রানে ৩ উইকেট শিকার করেছেন রাজ লিমবানি। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট শিকার করেন মাহলি বেয়ার্ডম্যান ও রাফ ম্যাকমিলান। ২ উইকেট তুলে নেন কালাম ভিডলার।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল: ২৫৩/৭ (হার্জাস ৫৫, পিক ৪৬*, ওয়েইবগেন ৪৮; রাজ ৩/৩৮, তিওয়ারি ২/৬৩)

ভারত অনূর্ধ্ব-১৯ দল: ১৭৪/১০ (আদর্শ ৪৭, অভিষেক ; বেয়ার্ডম্যান ৩/১৫, ম্যাকমিলান ৩/৩৩)

ফল: অস্ট্রেলিয়া ৭৯ রানে জয়ী।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com