1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মো,আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

“অভয়াশ্রম গড়ে তুলি – দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ। আলোচনা শেষে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা সহ সফল উদ্যোক্তা ও মাছ চাষীদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com