1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

নওগাঁয় ২শ বছরের পুরনো মন্দিরে পূজা উৎযাপন করে আসছে ভক্তরা

মোঃ আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

প্রায় ২শ বছেেরর পুরোনো শ্রী শ্রী জয় কালিমাতা ও শ্রী শরৎ কালি মন্দিরের নিয়মিত পূজা উৎযাপন করে আসছে নওগাঁর ঠাকুর মান্দার জমিদার পরিবার। ২১ আগষ্ট বৃহস্পতিবার সকাল থেকে দিন ব্যাপি চলে পূজা।  মান্দা উপজেলার ঠাকুর মান্দার জমিদার অমিত রায়ের উত্তরসুরী অশোক রায় বাপ্পির উদ্যোগে বছরের পর বছর ধরে চলে এই পূজা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জমিদার পরিবারের আরেক উত্তরসুরী দেবাশীষ রায়, নিয়ামতপুর উপজেলা প্রেস কাবের সভাপতি তোফাজ্জল হোসেনসহ জমিদার পবিারের সকল সদস্যবৃন্দ।
পূজা শেষে  অশোক রায় বাপ্পি বলেন, এই শ্রী শ্রী জয় কালিমাতা ও শ্রী শরৎ কালি মন্দিরটি ১৮৫৫ সালে আমাদের পূর্ব পুরুষ প্রতিষ্ঠা করেছিল। প্রায় ২শত বছর পূর্বে। রাজ খাড়া কসবা মান্দার দেবোত্তর ষ্টেট এর পক্ষ রায় বাহাদুর এই মন্দিরটি নির্মান করেন। ২শ বছরের ঐতিহ্য। প্রতি বছর ব্যাপক জাকজমকের সাথে এই মন্দিরে পূজা অর্চনা করা হতো। দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত আসতো এখানে। ভোগ বিতরণ, পাঠা বলিসহ বিশাল আয়োজনে হতো মনসা পূজা।  কিন্তু  ১৯৫০ সালে জমিদারী প্রথা বিলুপ্তির পর সরকার সমস্ত সম্পত্তি কবজায় নেওয়ায় বন্ধ হয়ে যায় মন্দিরের সেই কার্যক্রম। পরবর্তীতে ১৯৭৫ সাল থেকে পুনরায় শুরু হয় পুজা। নিয়ামতপুর ও মান্দা উপজেলার হাজার হাজার হিন্দু সম্প্রদায় আসে এই অনুষ্ঠানে। তারই ধারাবাহিকতায় এবারও উৎযাপন করা হলো মসনা পূজা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com