1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্ণার উদ্বোধন অনুষ্ঠিত

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসব সেবা ও কিশোর-কিশোরীদের জন্য স্বাস্থ্য সেবা কর্ণার এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে ভিটাবাড়িয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে হবে। সেই সঙ্গে কিশোর-কিশোরীদের সঠিক স্বাস্থ্য ও পরামর্শ সেবা নিশ্চিত করতে এই কর্ণার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার এর সভাপতিত্বে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিল্পী হালদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন বিপ্লব সহ স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী উপস্থিতি ছিলেন।
 পরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সামনে আম গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com