1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ফিরোজ প্রধান
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

আজ শনিবার (৩০ আগস্ট) গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব তাজউদ্দিন খন্দকার।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় গ্রামীণ পর্যায়ে সার্বিক নিরাপত্তা জোরদার করা, মাদকাসক্তি প্রতিরোধ, কিশোর অপরাধ দমন, চুরি-ডাকাতি রোধ এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও অনলাইন জুয়া নির্মূল করতে হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। প্রতিটি পরিবার থেকে সন্তানদের সঠিকভাবে লালন-পালন এবং নজরদারির মাধ্যমে সমাজকে অপরাধমুক্ত করা সম্ভব।
ওসি তাজউদ্দিন খন্দকার তার বক্তব্যে বলেন—
“সাদুল্লাপুর থানাকে আমরা সেবামূলক থানায় রূপান্তরিত করতে চাই। এজন্য মাদক, জুয়া ও সামাজিক অপরাধ দমনে পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় যে কোনো প্রয়োজনে জনগণ নির্ভয়ে থানায় আসতে পারেন।”
অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে প্রতিশ্রুতি দেন, সাদুল্লাপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করবেন এবং ভবিষ্যতে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে একসাথে কাজ করবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com