মুন্সিগঞ্জের গজারিয়ায় বর্ণাঢ্য নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। এ আয়োজনে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: কামরুজ্জামান রতন।সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার ভবেরচর ঈদগাঁও মাঠে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়। পরে ঈদগাঁও মাঠ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে কলেজ রোডে বিশাল আনন্দ র্যালী বের করা হয়। র্যালীর নেতৃত্ব দেন মো: কামরুজ্জামান রতন।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, মো: রফিকুল ইসলাম (ভিপি মাসুম), জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু,জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো: ইসহাক আলী, মাসুদ ফারুক, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার জালাল রীমু, সাবেক সদস্য সচিব নাজির শিকদার, সাবেক সভাপতি আসলামুজ্জোহা তপন চৌধুরী, ছাত্রদলের আহবায়ক মো: মিজানুর রহমান, সাবেক যুবদল নেতা মো: হেলাল উদ্দিন ভুইয়া, ভবেরচর ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আমিন সরকারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা–কর্মী।র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে মো: কামরুজ্জামান রতন গজারিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি আমৃত্যু গজারিয়াবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। গজারিয়াবাসীর জীবনমান উন্নয়নে কাজ করে যাব।