পশুরাম অডিটোরিয়ামে  সামাজিক সংগঠন ‘রাহবার’ এর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী দ. উপলক্ষ্যে সীরাত কুইজ প্রতিযোগিতা’২৪ এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাহবারের সভাপতি জনাব ইয়াছিন আরাফাত এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী জনাব মোতাহারুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহবারের উপদেষ্টা পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম মজুমদার, সহকারী অধ্যাপক মাওলানা মুফতি হুমায়ুন কবির নোমানী, সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইব্রাহীম মজুমদার, দারুল আমান কমপ্লেক্সের পরিচালক জনাব তোফায়েল আলম বাবর, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব  জনাব আহমদ আজম চৌধুরী, কবি শামসুন নাহার মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক জনাব খুরশিদ আলম, মির্জানগর তৌহিদ একাডেমীর প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আইয়ুব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,  অভিভাবকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ জনাব নুরুল হাকিম ও পরশুরাম প্রেসক্লাবের সভাপতি জনাব এম এ হাছান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে রাহবারের সীরাত কুইজ প্রতিযোগিতা পরশুরামবাসীর জন্য অনেক বড় একটা উপহার।
এই প্রতিযোগিতা মহানবী (দ.) এর আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই প্রতিযোগিতাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আকাঙ্খা ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে ১৫২ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট, বই ও নগদ অর্থের মাধ্যমে সম্মাননা প্রধান করা হয়।
উল্লেখ্য, এই সীরাত প্রতিযোগিতা ২০২২ সাল থেকে প্রতিবছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজন করে থাকে রাহবার। এ বছরও ১৫০০তম ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলেন জানান রাহবার কর্তৃপক্ষ।