1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

রোড এক্সিডেন্টে প্রাণ গেলো রাবি এক শিক্ষার্থীর অটোরিকশার ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ফজলে রাব্বি পরশ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
ঢাকা-রাজশাহী মহাসড়কে মোটরসাইকেল সঙ্গে অটোরিকশার ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী মারা গেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদনপুর বাজারের সামনে রাত পনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে মেডিকেলে নিয়ে গেলো ১২ দিকে ওই শিক্ষার্থী মারা যান। তার মৃত্যুের বিষয়টি ইংরেজি বিভাগের চেয়ারম্যান মমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষার্থীর নাম ইফতেখার ইসলাম ফামিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার বাসা ঢাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতেখার ইসলাম ফামিন তার বন্ধু মিরাজ সঙ্গে বাইকের পেছনে ছিল। বিনোদনপুর গেটের মোড়ে বাইকে আসার সময় ঠিক তখনই রিকশাটা হুট করে উল্টো দিকে ঘুরিয়ে নেয় যার কারণে এই দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যগণ কতৃক উদ্ধার পূর্বক রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃতের লাশ আইনি প্রক্রিয়ায় হাসপাতালের মর্গে আছে।”
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী নওয়াব হাসান প্রিন্স বলেন, “ইংরেজি বিভাগের যে ভাইটি মারা গেলেন এটার সম্পূর্ণ দোষ রিকশাওয়ালার। আমরা কয়েকজন এক্সিডেন্ট হওয়ার পরপর ই যেয়ে শুনি কিছু লোকজনের কাছে যে পুরো দোষ রিকশাওয়ালার। উনি সোজা বিনোদপুর গেইটের দিকে বাইকে করে আসছিলেন ঠিক তখনই রিকশাটা হুট করে উল্টো দিকে ঘুরিয়ে নেয় যার কারণে এই দূর্ঘটনা ঘটলো এবং এই অকাল মৃত্যু হলো।”
এ বিষয়ে বিভাগের সভাপতি মমিনুল ইসলাম
বলেন, “তারা ২ জন বাইকে করে যাচ্ছিল। হঠাৎকরে রিকশাটা উল্টো দিকে ইউটার্ন নেওয়ার সময় মাইকের সঙ্গে অটোরিকশার অ্যাক্সিডেন্ট হয়। দুইজন মধ্যে পিছনে থাকা শিক্ষার্থী ফামিনের সেন্স ছিল না। পরে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসার জানান সে মারা গেছেন। শিক্ষার্থীই তার পরিবারকে জানিয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার এসেছেন।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “বিভাগের সভাপতিসহ কয়েক শিক্ষক আমরা এখানে এসেছি। বিস্তারিত জেনে আমরা ব্যবস্থা নেব।”
এ বিষয়ে রাজশাহী মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “আমরা ঘটনা জানার পর তাৎক্ষণিক ওই অটোরিক্সার ড্রাইভারকে আটক করেছি। সড়ক পরিবহন আইনে তার বিরুদ্ধে মামলা হবে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com