1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী

র‍্যাব সদস্যকে কুপিয়ে আহত করে আসামী ছিনতাই

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

নরসিংদীতে মাদকবিরোধী অভিযানের সময় হামলা চালিয়ে ইমরান হোসেন(৩৫)নামের এক র‍্যাব সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে।এ সময় ইউনুস আলী(৪০)নামের এক আসামীকে ছিনিয়ে নেয় হামলাকারীরা।মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারী)রাতঃ- ৮ টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন,নরসিংদীর সহকারী পুলিশ সুপার(রায়পুরা সার্কেল)আফসান আল আলম।

এ ঘটনায় আহত র‍্যাব ১১ এর সদস্য কনস্টেবল ইমরান হোসেন(৩৫)কে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানান,ঢাকা উত্তরাস্থ র‍্যাব-১ ও নরসিংদীস্থ র‍্যাব-১১ এর একটি যৌথ দল নরসিংদী জেলাধীন রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইউনুস আলী(৪০) নামক একজনকে আটক করে।আটকের পর আসামীকে নিয়ে আসার সময় তার আত্মীয়-স্বজনরা র‍্যাব সদস্যদের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।এসময় র‍্যাব সদস্য ইমরান হোসেন(৩৫)হামলাকারীদের কোপে মাথায় ও হাতের আঙ্গুল বিছিন্ন হয়ে গুরুতর আহত হয়।আহত কনস্টেবল ইমরান হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করে হলে র‍্যাবের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফীন বলেন,র‍্যাব-১ এর একটি বিশেষ অভিযানের সময় র‍্যাবের উপর হামলায় আহত হওয়ার ঘটনা ঘটেছে।এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে বিস্তারিত বলা যাচ্ছে না।খবর পেয়ে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com