1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

মাদারীপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

অপি মুন্সী
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে
বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
মাদারীপুরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুপুরে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ইমরান পরিবহনের একটি বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের আরেক বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ১৫ জন।
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হলে ২০ মিনিট পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশের সদস্যরা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com