1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

বিনা অনুমতিতে সুন্দরবনে প্রবেশ, তিন জেলে কারাগারে

Abdur Rouf
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

সুন্দরবনে বিনা অনুমতিতে প্রবেশ এবং কাঁকড়া ধরার অভিযোগে তিন জেলেকে আটক করে কারাগারে পাঠিয়েছে বন বিভাগ। রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন আড়পাঙ্গাশিয়া নদী থেকে তাদের আটক করা হয়।
বন বিভাগ জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে কোবাদক ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা আড়পাঙ্গাশিয়া নদী এলাকায় একটি ডিঙ্গি নৌকা দেখতে পান। সন্দেহ হওয়ায় নৌকাটির কাছে গেলে এর আরোহীরা কোনো বৈধ অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন। এ সময় নৌকা থেকে ৩৫ কেজি কাঁকড়া এবং কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
আটককৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার নাপতিখালী গ্রামের রবিউল (৪২) ও আবুল বাশার (৩৫) এবং সাপখালী গ্রামের মোঃ ঈসা (৪২)। কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শেখ মোঃ আনিছুর রহমান বলেন, আটককৃত ব্যক্তিরা শ্যামনগরের গাবুরার চিহ্নিত চাঁদাবাজ নূর মোহাম্মাদের ছত্রছায়ায় প্রায়ই অবৈধভাবে বনে প্রবেশ করতেন।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালতের অনুমতি নিয়ে জব্দকৃত কাঁকড়াগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com