1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

টাংগাইলের নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোর গ্রেফতার

মোঃকবির হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোরকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। রবিবার (৭ সেপ্টম্বর) গভীর রাতে উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ভারড়া ইউনিয়নের চান্দক গ্রামের রবিউল ইসলাম এর ছেলে মনিরুল ইসলাম (২১) ও চান মিয়ার ছেলে সিদ্দিক হোসেন (২১)। ট্রান্সফরমার সরঞ্জাম হচ্ছে তামা ৩৩ কেজি, ষ্টিলপ্লেট ৯৭ কেজি, তামার তার ২৬ কেজি।  চুরি হওয়া সরঞ্জামের মূল্য প্রায় ১ লক্ষ ১৭ হাজার ৭ শত টাকা। এ ব্যাপারে নাগরপুর পল্লী বিদ্যুৎ অফিস ষ্টাফ মো. কামরুল ইসলাম বাদী হয়ে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রান্সফরমারের সরঞ্জামসহ উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব গ্রাম থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com