1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

জামালপুরে  পুলিশের বিশেষ অভিযানে  ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে

Ataullah Bukhari
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে
জামালপুরের মেলান্দহে পুলিশের বিশেষ অভিযানে ২০৫০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার স্ত্রী ও আরেক সহযোগী পালিয়ে গেছে।
পুলিশ জানায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এসআই (নিঃ) মো. সাজেদুল ইসলাম খানের নেতৃত্বে এএসআই (নিঃ) শীতল পাল, এএসআই (নিঃ) সবুজ মিয়া ও কনস্টেবল সোহেলসহ মেলান্দহ থানার একটি দল মেলান্দহ বাজারের ছাগল হাটির ইজারা অফিসের সামনে অভিযান চালায়।
এ সময় ২০৫০ পিস ইয়াবাসহ দুলাল (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুলালের বাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামে। তার স্ত্রী মিনা বেগম (৩৭) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল জানায়, সহযোগী ফকরুল (৪৮) নিকট মাহমুদপুর বাজারের কাছে ইয়াবাগুলো বিক্রির জন্য যাচ্ছিল তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার দুলালকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com