1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২ গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না : সেতুমন্ত্রী পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ঈদগাঁওতে ১০টি বার্মিজ গরুসহ পিকআপ জব্দ, চালক আটক পিরোজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

জীবননগরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

শহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব শত্রুতার জেরে আপন দুই
ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (২০ সেপ্টেম্বর)
সকাল ১০টার দিকে উপজেলার উথলী গ্রামের মাঝেরপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন,ওই গ্রামের মৃত খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার হোসেন
(৫৫) ও হামজা মণ্ডল (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই ভাইয়ের সঙ্গে প্রতিবেশী
প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি গরু কেনাবেচা নিয়ে
উত্তেজনা চরমে ওঠে। এর জেরে শনিবার সকালে আনোয়ার ও হামজা মাঠে কৃষিকাজ
করার সময় প্রতিপক্ষের কয়েকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর
অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে দুই ভাইকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে
ফেলে রেখে যায় তারা।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর
হাসপাতালে নিলে কিছুক্ষণ পর হামজা মারা যান। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের
দিকে মারা যান বড় ভাই আনোয়ারও।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ
মাহমুদ রবিন বলেন, “নিহতদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন
রয়েছে। একজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন, অন্যজন চিকিৎসাধীন অবস্থায়
মারা যান।”

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জীবননগর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, “এটি পূর্ব
শত্রুতার জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে
বলে জানিয়েছে থানা পুলিশ।###

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com