1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জে বাস দূর্ঘটনায় নিহত ১, বাসে বিক্ষুদ্ধের আগুন

আল আমিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরভি (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার জেরে বিক্ষুব্দরা ঘাতক বাসে আগুন ধরিয়ে দিয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের রান্ধুনি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আরভি নামের ওই শিশু রাস্তার পাশ দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে বেতকাগামী বেতকা পরিবহনের যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় পিষে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

নিহত আরভি (৬) রান্ধুনি বাড়ি এলাকার আলমগীর শেখের কন্যা। স্থানীয় সিকদারবাড়ি মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়াশোনা করতো সে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এই প্রতিবেদককে জানান, দুপুর পৌনে ১ টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দ্রুত বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

টংগিবাড়ী থানার ওসি আরও বলেন, ঘাতক বাসের ড্রাইভার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com