1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

বরগুনা-৩ (আমতলী-তালতলী) সংসদীয় আসন পুনরুদ্ধারের দাবিতে সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় সভা

মোঃ দুলাল মিয়া
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে
 মঙ্গলবার (১১ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ) বেলা ১১ ঘটিকায় আমতলী প্রেসক্লাব মিলনায়তনে বরগুনা-৩ (আমতলী-তালতলী) সংসদীয় আসন পুনরুদ্ধারের দাবিতে এক সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক গাজী আব্দুল মান্নান, সাবেক অধ্যক্ষ আমতলী সরকারি কলেজ ও আহ্বায়ক, আমতলী-তালতলী উন্নয়ন ফোরাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট নুরুল ইসলাম শানু, সাবেক সভাপতি আমতলী উপজেলা বিএনপি ও আহ্বায়ক, বরগুনা-৩ আসন পুনরুদ্ধার বাস্তবায়ন কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সভাপতি খিলাফত মজলিস বরগুনা জেলা এবং অধ্যাপক মাওলানা এইচ. এম. হাসান, সহ-সভাপতি খিলাফত মজলিস আমতলী উপজেলা।
সভায় বক্তারা বলেন, আমতলী ও তালতলী উপজেলা বরগুনা জেলার দক্ষিণ-পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী ও জনবহুল এলাকা। একসময় এই দুই উপজেলা মিলে গঠিত ছিল বরগুনা-৩ সংসদীয় আসন। পরবর্তীতে প্রশাসনিক বিভাজনের কারণে এই আসন বিলুপ্ত হয়, যার ফলে আমতলী-তালতলীর জনগণ রাজনৈতিকভাবে উপেক্ষিত ও বঞ্চিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, “আমতলী ও তালতলীর মানুষের দীর্ঘদিনের দাবি হচ্ছে বরগুনা-৩ আসন পুনরুদ্ধার করা। এ দাবিকে বাস্তবে রূপ দিতে হলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।”
অধ্যাপক গাজী আব্দুল মান্নান বলেন, “আমরা দলমতের ঊর্ধ্বে উঠে কেবল এলাকার স্বার্থে একত্রিত হয়েছি। আমাদের দাবি, দ্রুত এই আসন পুনর্বিন্যাস করে জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক।”
প্রধান অতিথি এডভোকেট নুরুল ইসলাম শানু বলেন, “জনগণের দাবি অগ্রাহ্য করে কোনো প্রশাসনিক ব্যবস্থা স্থায়ী হতে পারে না। সরকারকে অবশ্যই জনগণের মতামত বিবেচনায় নিতে হবে।”
সভায় বক্তারা আগামী দিনে আন্দোলনকে আরও বেগবান করার ঘোষণা দেন এবং এ বিষয়ে একটি কার্যকর কমিটি গঠনের উদ্যোগের কথাও জানান।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com