1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্ব্যাস্থ্যমন্ত্রী

মোহাম্মদ নুরুল আমিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে
শনিবার ১৭ই ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী  আকস্মিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে আগত রোগীদের সাথে কথা বলেন। এবং জরুরী বিভাগ সহ সকল ওয়ার্ড, এনসিডি কর্নার, আইএমসিএইচ কর্নার, এনসি পিএনসি কর্নার, লেবার ইউনিট এবং অপারেশন থিয়েটারসহ পুরো হাসপাতালটি ঘুরে দেখেন। এবং বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন, বিভিন্ন সেবা কার্যক্রম দেখে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আজিজুর রহমান স্বাস্থ্য  অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর মহাপরিচালক ( গ্রেট-১) শাহানারা বানু, (এনডিসি) পরিচালক ও লাইন ডাইরেক্টর (উপজেলা হেলথ কেয়ার) ডাক্তার রিজওয়ানুর রহমান, পরিচালক হাসপাতাল ও ক্লিনিক সমূহ, ডাক্তার আবু হোসেন মইনুল আহসান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্) , চট্টগ্রাম বিভাগ ডাক্তার মহিউদ্দি,  কক্সবাজার সিভিল সার্জন ডাক্তার বিপাস খিসা সহ স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা  বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সায়ন্ত  নিল সেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীর সাথে মতবিনিময় সভাই মিলিত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কাঞ্জন বড়ুয়া রাজন ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজেদুল ইমরান শাউন, হাসপাতালের সার্বিক  কার্যক্রম ও বিভিন্ন সেবা সমূহ উপস্থাপন করেন, এছাড়াও কোট বাজারের কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শায়ন্ত নিল সেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com