1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

কুড়িগ্রামে জেলার রাজারহাটে ট্রেনে কাটাপড়ে এক কিশোরের মৃত্য

মোঃ আশরাফুল আলম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম জেলায় রাজারহাট উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৪শে অক্টোবর (শুক্রবার) সাড়ে ৬টার দিকে রাজারহাট-টগরাইহাট রেল স্টেশনের মাঝখানে দিনোবাজার এলাকায়, রাজারহাট উপজেলার চাকিরপাশা ইউনিয়নের আসাঢুগ্রামের পল্লী চিকিৎসক মোঃ মোনায়েম খান এর ছেলে মোঃমাসুদ মিয়া (১৭) ট্রেনে কাটাপড়ে মর্মান্তিক ভাবে মৃত্যবরন করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পার্বতীপুরগামী রমনা লোকাল ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়ার পথে টগরাইহাট স্টেশনের পাশে দিনোবাজার এলাকা ত্যাগ করলে এক কিশোরের ছিন্নভিন্ন লাশ পথচারীরা দেখতে পায়। পথচারীদের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে লাশ শনাক্ত করেন।
 কিন্তু মাসুদ মিয়া কি কারণে ট্রেনে কাটা পড়েছে তা জানা যায়নি।
তবে রাজারহাট থানার পুলিশ প্রাথমিকভাবে ধারনা করেন টিকটক করতে গিয়ে ট্রেনের নীচে পড়তে পারেন। আবার অনেকে মনে করেন, সে ট্রেনের যাত্রী ছিল। দরজায় থাকার কারণে ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়তে পারে। তার মৃত্যুর কারণ কেউই সঠিকভাবে বলতে পারেননি।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম লিংকন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,এটি জিআরপি পুলিশের কাজ তাই আমরা কাউনিয়া জিআরপি পুলিশকে খবর দিয়েছি।
এ রিপোট লেখা পর্যন্ত লাশ লাইনের উপর পড়েছিল। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম বিরাজ করছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com